ব্রিজটাউনে চার ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে ওয়েস্ট ইন্ডিজকে ৬ উইকেটে হারিয়েছে পাকিস্তান।
ক্যারিবীয়দের দেয়া ১১২ রানের টার্গেট ১৭ বল হাতে রেখেই টপকে যায় সফরকারীরা।
টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই বিপর্যয়ে পড়ে ওয়েস্ট ইন্ডিজ। ৪২ রান তুলতেই পাঁচ উইকেট হারায় স্বাগতিকরা।
টপ অর্ডারের মতো মিডল অর্ডারের ব্যাটসম্যানরাও ব্যর্থ হন বড় স্কোর করতে।
শেষদিকে কার্লোস ব্রেথওয়েটের অপরাজিত ৩৪ রানে ভর করে নির্ধারিত ওভারে ১১১ রান সংগ্রহ করে ওয়েস্ট ইন্ডিজ।
নিজের অভিষেক ম্যাচে ৩ উইকেট শিকার করেন লেগস্পিনার শাহদাব খান।
জবাব দিতে নেমে কামরান আকমলের ২২, বাবর আজমের ২৯ ও শোয়েব মালিকের অপরাজিত ৩৮ রানে ভর করে ১৭ বল হাতে রেখেই জয় তুলে নেয় পাকিস্তান।
দেশটিভি/আরসি
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: