ধর্মশালা টেস্টে অস্ট্রেলিয়াকে ৮ উইকেটে হারিয়ে চার ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে জিতে নিয়েছে ভারত। চতুর্থ দিনে অজিদের দেয়া ১০৬ রানের টার্গেট মাত্র ২ উইকেট হারিয়েই টপকে যায় টিম ইন্ডিয়া।
বিনা উইকেটে ১৯ রান নিয়ে চতুর্থ দিন শুরু করে ভারত। শুরু থেকেই দেখেশুনে খেলেন দুই ওপেনার লোকেশ রাহুল ও মুরালি বিজয়। ব্যক্তিগত ৮ রানে প্যাট কামিন্সের বলে কট বিহাইন্ড হয়ে ফিরে যান বিজয়। কোনো রান করার আগেই রান আউট হন চেতেশ্বর পুজারা। তবে অন্যপ্রান্তে অবিচল থাকেন রাহুল।
এরপর তাঁকে যোগ্য সঙ্গ দেন আজিনকিয়া রাহানে। ২৭ বলে ৩৮ রানে অপরাজিত থাকেন রাহানে। ক্যারিয়ারের ষষ্ঠ ফিফটি তুলে নেন রাহুল। ৮ উইকেট হাতে রেখে জয়ের বন্দরে পৌঁছে যায় স্বাগতিকরা। এর মধ্য দিয়ে ৪ ম্যাচের সিরিজে ২-১ ব্যবধানে জিতে নেয় ভারত।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: