খেলা

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ বৃষ্টির কারণে পরিত্যক্ত

বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ
বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ

তুমুল বৃষ্টির কারণে পরিত্যক্ত হলো বাংলাদেশ-শ্রীলঙ্কার দ্বিতীয় ওয়ানডে ম্যাচ। বাংলাদেশ সময় মঙ্গলবার রাত সোয়া ৯টার মধ্যে বৃষ্টি না কমায় ম্যাচটি পরিত্যক্ত ঘোষণা করা হয়। ফলে প্রথম ম্যাচ জয়ের সুবাদে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে থাকলো বাংলাদেশ।

সিরিজে ফেরার লড়াইয়ে টস জিতে ব্যাট করতে নামে শ্রীলঙ্কা। দ্বিতীয় ওভারে দলের ব্রেক থ্রু এনে দেন মাশরাফি। এরপরে উপুল থারাঙ্গা ও কুশাল মেন্ডিসের ১১১ রানের জুটিতে টাইগাররা ব্যাকফুটে চলে যায়। থারাঙ্গা ৬৫ রানে ফিরলেও, মেন্ডিস সেঞ্চুরি করেন। ১০২ রানে মেন্ডিসকে ফেরান তাসকিন। লঙ্কান ইনিংসের শেষ ওভারে ম্যাজিক দেখান টাইগার স্পিডস্টার।

পরপর তিন বলে গুনারত্নে, লাকমাল ও নুয়ান প্রদীপের উইকেট তুলে নেন তিনি। পঞ্চম বাংলাদেশি হিসেবে ওয়ানডেতে করেন হ্যাটট্রিক আর তাতেই ৩১১ রানে অলআউট হয় শ্রীলঙ্কা। কিন্তু এরপর তুমুল বৃষ্টি শুরু হলে, পরিত্যক্ত ঘোষণা করা হয় ম্যাচটি।

ফলে সিরিজ হারের সম্ভবনা না থাকলেও লঙ্কানদের ৩-০'তে হারিয়ে আইসিসি র্যা ঙ্কিংয়ে সাত থেকে ছয়ে উঠার সুযোগটা হাতছাড়া হলো বাংলাদেশের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ