কলম্বোয় তিন ম্যাচ সিরিজের শেষ ওয়ানডেতে শনিবার মুখোমুখি হবে বাংলাদেশ ও শ্রীলঙ্কা। প্রথম ওয়ানডে জেতায় ১-০তে এগিয়ে আছে টাইগাররা। এ ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চায় মাশরাফি বিন মর্তুজার দল। খেলা শুরু হবে বাংলাদেশ সময় সকাল ১০টায়।
দ্বিতীয় ম্যাচ পরিত্যক্ত হওয়ায় র্যাংকিংয়ে এগিয়ে যাওয়ার সুযোগ নেই। তবে শ্রীলঙ্কাকে হারাতে পারলে ২ রেটিং পয়েন্ট বাড়বে বাংলাদেশের। বর্তমানের টাইগারদের পয়েন্ট ৯৩।
তবে কোচ চান্দিকা হাথুরুসিংহে রেটিং নিয়ে নয় ভাবছেন শুধুই সিরিজ জয়। রেটিং পয়েন্ট নিয়ে চিন্তা করে বাড়তি চাপ দিতে চান না শীষ্যদের।
বিদেশের মাটিতে প্রথমবারের মতো শ্রীলঙ্কাকে সিরিজে হারাতে মুখিয়ে আছে বাংলাদেশ। অন্যদিকে, শেষ ম্যাচে ঘুরে দাড়াতে চায় শ্রীলঙ্কা।
এর আগে কখনোই বাংলাদেশের বিপক্ষে কোনো সিরিজ হারেনি লঙ্কানরা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: