মোনাকোকে রুখে দিয়ে টানা চতুর্থ বছরের মতো ফ্রেঞ্চ লিগ কাপের শিরোপা জিতলো প্যারিস সেইন্ট জার্মেই। চূড়ান্ত লড়াইয়ে পিএসজির জয় ৪-১ গোলে। এটি ফরাসি ক্লাবটির ষষ্ঠ লিগ কাপ শিরোপা।
জুলিয়ান ড্র্যাক্সলারের নৈপুণ্যে পিএসজি লিড নিলেও, থমাস লেমারের গোল সমতা আনে খেলায়। আর দি মারিয়া লিড পুনুরুদ্ধারের পর, গোল করে মোনাকোর শিরোপা জয়ের স্বপ্নে পানি ঢেলে দেন এডিনসন কাভানি। পিএসজির টানা চতুর্থ লিগ কাপ জয়ের রাতে, চার নম্বর টাইটেল জিতেছেন অ্যাঙ্গেল দি মারিয়াও।
২০১৫ সালে যোগ দেবার পর থেকে প্যারিসের ক্লাবটির হয়ে চারটি শিরোপা জয়ের স্বাদ পেয়েছেন আর্জেন্টাইন স্ট্রাইকার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: