রবার্ট লেভানদস্কির হ্যাটট্রিকে জার্মান লিগের টানা পঞ্চম শিরোপা জয়ের আরেকটু কাছে গেল বায়ার্ন মিউনিখ। বাভারিয়ানরা ৬-০ গোলে পিষ্ট করেছে অগসবার্গকে। এদিকে স্প্যানিশ লিগে অ্যাতলেটিকো মাদ্রিদ ও ইতালিয়ান সিরি আয় জয় পেয়েছে রোমা।
পোলিশ স্ট্রাইকারের তিন গোল ছাড়াও জোড়া শটে বায়ার্নের গোলের সংখ্যা বাড়ান ঠমাস ম্যুলারও। অন্য গোলটি থিয়াগো আলকানতারার। বুন্দেসলিগার আট ম্যাচ বাকী এখনো। এরই মধ্যে ১৩ পয়েন্টের লিড নিয়ে নিয়েছে বাভারিয়ানরা।
এদিকে, লা লিগায় মালাগাকে ২-০ গোলে হারিয়েছে পয়েন্ট তালিকার তিনে থাকা অ্যাতলেটিকো মাদ্রিদ। গোল করেছেন কোকে ও লুইস। এছাড়া ইতালিয়ান সিরি আয় এডেন জেকোর দুই গোলে এম্পোলিকে একই ব্যবধানে পরাস্ত করেছে পয়েন্টের দ্বিতীয় স্থান অধিকারী রোমা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: