প্রথম ব্রিটিশ নারী হিসেবে মায়ামি ওপেনের শিরোপা জিতলেন ইয়োহানা কন্টা। এটি তার ক্যারিয়ারের সর্বোচ্চ সাফল্য।
ড্যানিশ প্রতিপক্ষ ক্যারোলিন ওজনিয়াকির বিপক্ষে সরাসরি সেটে জয় পান ২৫ বছর বয়সী ইয়োহানা। সাবেক শীর্ষ তারকাকে হারান ৬-৪, ৬-৩ গেমে। এ জয়ে বিশ্ব র্যাং কিংয়ে ক্যারিয়ার-সেরা সাত নম্বরে উঠে আসবেন কন্টা। ২০১৫ সালের জুনে তিনি ১৪৬তম স্থানে ছিলেন। আপাতত আছেন এগারো নম্বরে।
এ নিয়ে ওয়ার্ল্ড টেনিস অ্যাসোসিয়েশন-ডব্লিউটিএর চারটি ফাইনালে খেলে তৃতীয় শিরোপা ঘরে তুললেন ইয়োহানা। মায়ামি ওপেনের টাইটেলের পাশাপাশি পুরষ্কার হিসেবে নয় লাখ ৪০ হাজার ইউরোও পাচ্ছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: