খেলা

সাসেক্সের প্রস্তুতি ক্যাম্পে নেই সাকিব-মুস্তাফিজ

সাকিব-মুস্তাফিজ
সাকিব-মুস্তাফিজ

চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের আগে ইংল্যান্ডের সাসেক্সে প্রস্তুতি ক্যাম্প করবে বাংলাদেশ। সেই ক্যাম্পে থাকছেন না সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমান। সে সময় দুই জনেই খেলবেন আইপিএলে।

সাসেক্সে ক্যাম্পের জন্য বাংলাদেশ দল ঢাকা ছাড়বে ২৬ এপ্রিল তবে সাকিব আইপিএল খেলার জন্য আনাপত্তিপত্র নিয়েচেন ৩ মে পর্যন্ত। কলকাতায় সেদিন রাইজিং পুনের সঙ্গে কলকাতা নাইট রাইডার্সের খেলা।

মুস্তাফিজ ওই সময় পর্যন্ত আইপিএলে খেলতে পারেন বলে জানিয়েছেন বিসিবি ক্রিকেট পরিচালনা বিভাগের প্রধান আকরাম খান।

এদিকে, ২ মে মুস্তাফিজের দল সানরাইজার্স হায়দরাবাদের ম্যাচ দিল্লি ডেয়ার ডেভিলসের সঙ্গে। পরের ম্যাচ ৬ মে পুনের সঙ্গে। ২টির একটি হতে পারে এবারের আসরের আইপিএলে মুস্তাফিজের শেষ ম্যাচ।

সাসেক্সে ক্যাম শেষে ৭ মে আয়ারল্যান্ড যাবে বাংলাদেশ দল। ত্রিদেশীয় সিরিজে টাইগারদের প্রথম ম্যাচ আয়ারল্যান্ডের সঙ্গে ১২ মে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ