খেলা

বরখাস্ত আর্জেন্টিনা কোচ বাউসা

এডগার্দো বাউজা
এডগার্দো বাউজা

বরখাস্ত হলেন আর্জেন্টিনা জাতীয় দলের কোচ এডগার্দো বাউজা। বিশ্বকাপ বাছাইয়ে ফুটবল দলের খারাপ প্রদর্শনীর শাস্তি পেলেন তিনি। আর্জেন্টিনার ফেডারেশন বিষয়টি নিশ্চিত করেছে।

সোমবার রাতে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি ক্লদিও তাপিয়া আনুষ্ঠানিক বক্তব্যে বাউজাকে বরখাস্তের ঘোষণা দেন। গত মাসে বলিভিয়ার কাছে আলবিসেলেস্তেদের হারের পর থেকেই এই শঙ্কা ছিল। বাউজাকে সরানো হতে পারে বলে খবরও বেরিয়েছিলো গণমাধ্যমে। তবে আর্থিক বিষয়ের নিষ্পত্তির আগ পর্যন্ত আনুষ্ঠানিক ঘোষণা পিছিয়ে দেয় এএফএ।

২০১৮ সালের বিশ্বকাপ পর্যন্ত চুক্তিবদ্ধ ছিলেন বাউজা। কিন্তু দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইয়ে আর্জেন্টিনার করুণ দশায় দায়িত্ব নেবার এক বছর না পেরুতেই বিদায় নিতে হলো বাউজার। বর্তমানে পয়েন্ট তালিকার পঞ্চম স্থানে রয়েছেন মেসি-দি মারিয়ারা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ