বোমা বিস্ফোরণে ক্ষতিগ্রস্ত হয়েছে জার্মান ফুটবল ক্লাব বরুশিয়া ডর্টমুন্ডের খেলোয়াড়দের বহনকারী বাস। বাসটির কাছে ৩টি বোমা বিস্ফোরণ ঘটেছে। এতে আহত হয়েছেন বরুশিয়া ডর্টমুন্ডের স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বার্ত্রা। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের হোম ম্যাচ খেলার জন্য খেলোয়াড়দের নিয়ে বাসটি স্টেডিয়ামে যাচ্ছিল। এমন সময় বাসটির কাছাকাছি জায়গায় ৩টি বোমার বিস্ফোরণ ঘটে। বিস্ফোরণে বাসটির জানালার কাচ চূর্ণ বিচূর্ণ হয়ে যায়। আহত হন স্প্যানিশ ডিফেন্ডার মার্ক বার্ত্রা। তাকে সঙ্গে সঙ্গে হাসপাতালে নেয়া হয়।
এছাড়া অন্য আর কোন খেলোয়াড়ের কিছু হয় নি বলে জানিয়েছে ক্লাবটি। স্টেডিয়ামে খেলা দেখতে দর্শকরাও নিরাপদে আছেন বলে জানিয়েছে পুলিশ।
এদিকে, বরুশিয়া ডর্টমুন্ড ও মোনাকোর স্থগিত ম্যাচটি বুধবার রাত পৌনে ১১টায় হওয়ার কথা রয়েছে।