খেলা

বাংলাদেশ ক্রিকেটের ২০ বছরের সাফল্য

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল

মালয়েশিয়ায় আইসিসি ট্রফির ফাইনালে ১৯৯৭ সালের ১২ এপ্রিল কেনিয়াকে ২ উইকেটে হারিয়ে বিশ্বকাপের খেলার যোগ্যতা অর্জন করে টাইগাররা। এরপরের ইতিহাস বাংলাদেশের ক্রিকেটের ধাপে ধাপে এগিয়ে চলার গল্প।

আইসিসি ট্রফির জয়ের সুবাদে বাংলাদেশ অর্জন করে ওয়ানডে ক্রিকেটে খেলার যোগ্যতা—এর পরে টেস্ট স্ট্যাটাস। তারপর মাঠে নিজেদের প্রমাণের লড়াই। ক্রমেই বদলে যায় বাংলাদেশের ক্রিকেট। রূপান্তরের ধাপ পেরুতে পেরুতে আন্ডারডগের তকমা ঝেরে ফেলে টাইগাররা এখন সমীহ জাগানো দলে পরিণত হয়েছে।

তবুও অতৃপ্তি সাবেক ক্রিকেটারদের। বিশ্বকাপ ট্রফি ঘরে তোলা আর বিশ্বের এক নম্বর দল হয়ে ওঠার স্বপ্ন দেখেন তারা এখন।

আইসিসি ট্রফির ‘বি’ গ্রুপে থাকা ডেনমার্ক, সংযুক্ত আরব আমিরাত, ওয়েস্ট আফ্রিকা আর আর্জেন্টিনাকে হারিয়ে টুর্নামেন্টের ফাইনালে জায়গা করে নেয় বাংলাদেশ। মালয়েশিয়ার কুয়ালালামপুরে টেনেঙ্গার ন্যাশনাল স্পোর্টস কমপ্লেক্স মাঠে, টস হেরে ব্যাট করতে নেমে বাংলাদেশের বিপক্ষে ২৪১ রান করে কেনিয়া।

যদিও বৃষ্টি বিঘ্নিত ম্যাচে টার্গেট দাঁড়ায় ২৫ ওভারে ১৬৬ রান। মোহাম্মদ রফিক, মিনহাজুল আবেদীন নান্নু, আকরাম খানদের দায়িত্বশীল ব্যাটিংয়ে ২ উইকেটের জয় তুলে নেয় বাংলাদেশ। সেইসঙ্গে প্রথমবারের মতো বিশ্বকাপে খেলার সুযোগ পায় লাল-সবুজের বাংলাদেশ দল।

১৯৯৯ বিশ্বকাপে প্রথম অংশ নিয়ে স্কটল্যান্ডের পর পাকিস্তানকে বধ করে, বিশ্বক্রিকেটে হই-চই ফেলে দিয়েছিলো আকরাম-নান্নুরা। ২০০০ সালের ২৬ জুন টেস্ট মর্যাদা পায় বাংলাদেশ আর ১০ নভেম্বর সর্বকনিষ্ঠ দল হিসেবে টেস্ট জগতে বাংলাদেশের যাত্রা শুরু।

ধীরে ধীরে এগুতে থাকা বাংলাদেশ, এখন বদলে যাওয়া পরিণত একটি দল। টেস্টে ইংল্যান্ড-শ্রীলঙ্কাকে হারিয়ে নিজেদের জাত চিনিয়েছে নতুন প্রজন্মের মুশফিক বাহিনী।

ওয়ানডেতে তো শক্তিমান এক দল বাংলাদেশ। ২০১৫ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে উঠে চমক দেখায় টাইগাররা। এরপর ঘরের মাঠে পাকিস্তান-ভারত-দক্ষিণ আফ্রিকাকে নাস্তানাবুদ করে সিরিজ জিতে আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার যোগ্যতা অর্জন করে মাশরাফির বাংলাদেশ।

এতো সব প্রাপ্তির মাঝে এখনও কিছুটা অতৃপ্তি সাবেকদের। বিশ্বক্রিকেটের সেরা ট্রফিটা ঘরে তোলার স্বপ্ন দেখেছেন তারা।

বাংলাদেশ ক্রিকেটের সাফল্য আরো সমৃদ্ধ হবে এবং নতুন প্রজন্মের হাতে একসময় উঠবে বিশ্বক্রিকেটের সবচেয়ে বড় ট্রফি— এমন স্বপ্ন শুধু দেশের সাবেক বর্তমান ক্রিকেটারদেরই নয় বরং এ স্বপ্ন এখন দেশের সবারই।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ