খেলা

বায়ার্ন মিউনিখকে হারালো রিয়াল মাদ্রিদ

ক্রিশ্চিয়ানো রোনালদো
ক্রিশ্চিয়ানো রোনালদো

বায়ার্ন মিউনিখকে তাদের ঘরের মাঠেই হারালো রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে অ্যাওয়ে উইন পেয়েছে জিদানের দল। প্রথম খেলোয়াড় হিসেবে ইউরোপীয় ক্লাব ফুটবলে একশ গোলের মাইলফলক ছুঁয়েছেন পর্তুগিজ উইঙ্গার।

অতিথিদের বিপক্ষে আরতুরো ভিদালের গোলে লিড নেয় বায়ার্ন। লিড দ্বিগুণ করার সুযোগও পায় বাভারিয়ানরা। কিন্তু পেনাল্টি মিস করে খলনায়ক বনে যান ভিদাল। রোনালদোর গোলে বিরতির পর সমতায় ফেরে মাদ্রিদের ক্লাবটি। এরপর দ্বিতীয় হলুদ কার্ড পেয়ে মাঠ ছাড়েন হাভিয়ের মার্টিনেজ। রোনালদোর দ্বিতীয় গোলে দশ জনের বায়ার্নের বিপক্ষে ২-১ ব্যবধানের জয় পায়।

লিগের আরেক ম্যাচে অল্পের জন্য হার মানতে হয়েছে লেস্টার সিটিকে। অ্যাতলেটিকো মাদ্রিদের মাঠে অ্যান্তোইন গ্রিজমানের একমাত্র গোলে শেষ আটের প্রথম লেগে হেরেছে ফক্সরা।

আর আগের দিন টিম বাসে হামলার শিকার বোরুশিয়া ডর্টমুন্ড, পিছিয়ে যাওয়া ম্যাচে মোনাকোর কাছে ৩-২ গোলে হেরেছে। চিকিৎসা নিয়ে আগের চেয়ে ভালো আছেন বিস্ফোরণে আহত খেলোয়াড় মার্ক বার্ত্রা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ