খেলা

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সার জয়

রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সা
রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সা

শিরোপা পথে রিয়াল মাদ্রিদকে চাপমুক্ত হতে দিল না বার্সেলোনা। স্প্যানিশ লিগে লিওনেল মেসির জোড়া গোলে কষ্টের জয় পেয়েছে কাতালানরা। রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে বার্সার জয় ৩-২ গোলে।

বার্সেলোনার এ জয়ে রিয়াল মাদ্রিদের ওপর চাপ বজায় থাকলেও, লস ব্লাঙ্কোসরা এক ম্যাচ কম খেলায় এখনো শিরোপার দৌঁড়ে এগিয়ে আছে।

সোসিয়েদাদের মাঠে মেসি জাদুতে দুই গোলের লিড পেলেও, বিরতির আগেই উমিত্তির আত্মঘাতী গোলে কিছুটা ধাক্কা খায় বার্সা। এর দুই মিনিটের মধ্যে অ্যালকেকারের কল্যাণে ৩-১ এ এগিয়ে যায় লুই এনরিকের শিষ্যরা। কিন্তু প্রথমার্ধের ইনজুরি টাইমে প্রিয়েতোর গোলে ব্যবধান ৩-২ করে সোসিয়েদাদ।

দ্বিতীয়ার্ধ গোলহীন থাকায় জিতে যায় বার্সেলোনা। ২৪ এপ্রিল দুই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল ও বার্সার মোকাবেলা দেখা যাবে স্প্যানিশ এল-ক্লাসিকোতে। তার আগে ইস্কোর দুটি আর মোরাতার একটি গোলে স্পোর্টিং গিহনকে ৩-২ ব্যবধানে হারিয়েছে টেবিল টপাররা।

এছাড়া ওসাসুনার বিপক্ষে উত্তেজনাপূর্ণ ম্যাচে ইয়ানিক কারসকোর জোড়া গোলে ৩-০ ব্যবধানে জিতেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ