ইংলিশ প্রিমিয়ার লিগের হাইভোল্টেজ ম্যাচে জয় পেয়েছে মানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। ওল্ডট্রাফোর্ডে ব্লুজদের ২-০ গোলে হারিয়ে জয়খরা দূর করলো ম্যানইউ।
ম্যাচের সপ্তম মিনিটে মাঝমাঠ থেকে আন্দ্রে এরেরার বাড়ানো বলে ডিফেন্ডার দাভিদ লুইসকে ফাকি দিয়ে বল জালে জড়ান মার্কাস র্যা শফোর্ড। এটি এই মৌসুমে ইউনাইটেডের দ্রুততম গোল।
একচেটিয়া আধিপত্য দেখানো রেড ডেভিলরা কোন সুযোগই দেয়নি চেলসিকে ম্যাচে ফিরতে। উল্টো ৪৯ মিনিটে আন্দ্রে এরেরার পা থেকে ব্যবধান দ্বিগুণ করে স্বাগতিকরা।
এ ব্যবধানেই চেলসির বিপক্ষে টানা ১২ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ভাঙ্গলো হোসে মরিনহোর শিষ্যরা। হারলেও ৩২ ম্যাচে ৭৫ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের শীর্ষে রয়েছে চেলসি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: