খেলা

চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

ক্রিশ্চিয়ানো রোনালদোর হ্যাটট্রিকে বায়ার্ন মিউনিখকে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় করে দিল রিয়াল মাদ্রিদ। চ্যাম্পিয়ন্স লিগের একমাত্র খেলোয়াড় হিসেবে একশতম গোল করেছেন রোনালদো। আরেক ম্যাচে ড্র করেও, প্রথম লেগের জয়ের সুবাদে সেমিফাইনালের টিকেট কেটেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

বায়ার্নের মাঠে ২-১ গোলের জয়ের সুবাদে, ঘরের মাঠে সুবিধা ছিল রিয়ালের পক্ষে। কিন্তু কাঁধের চোট কাটিয়ে একাদশে ফিরে বাভারিয়ানদের অ্যাওয়ে গোল উপহার দেন রবার্ট লেভানদস্কি। এরপর দলকে বিপদমুক্ত করেন রোনালদো। যদিও রিয়াল দলপতি সার্জিও রামোসের আত্মঘাতী গোলে দুই লেগ মিলিয়ে ৩-৩ এর সমতা আসে।

এরপর বিতর্কিত সিদ্ধান্তে আরতুরো ভিদালকে রেফারি মাঠের বাইরে পাঠালে দশ জনের দলে পরিণত হয় বায়ার্ন। ৯০ মিনিটে বিজয়ী চূড়ান্ত না হলে, খেলা গড়ায় অতিরিক্ত সময়ে। সেখানেও বিতর্কের জন্ম দেন ম্যাচ রেফারি। রোনালদোর দুটি গোলে ম্যাচ থেকে ছিটকে পড়ে জার্মান ক্লাবটি।

যদিও দুটি গোলেই ভিডিও রিপ্লেতে রোনালদো অফসাইড ছিলেন বলে দাবি বায়ার্ন ভক্ত ও একাধিক গণমাধ্যমের। ম্যাচের শেষ গোলটির মালিক আসেনসিও। ৪-২ গোলের জয়ে, ৬-৩ অ্যাগ্রিগেটে সেমিফাইনালে পাড়ি জমায় জিদানের দল।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ