আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফি ও আয়ারল্যান্ডে ত্রিদেশীয় সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। জুনে আট জাতির চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশ নেবেন মাশরাফিরা।
এর আগে মে মাসে ত্রিদেশীয় সিরিজে খেলবেন আয়ারল্যান্ড ও নিউজিল্যান্ডের বিপক্ষে। ত্রিদেশীয় সিরিজের দলে ডাক পেয়েছেন দীর্ঘদিন উপেক্ষিত নাসির হোসেন।
আর চ্যাম্পিয়ন্স ট্রফির ১৫ সদস্যের স্কোয়াডে নতুন মুখ সানজামুল ইসলাম। ফিরেছেন পেসার শফিউল ইসলাম। আছেন রুবেল হোসেনও। নিয়মিত অন্য সদস্যরা হলেন মাশরাফি, সাকিব, তামিম, মুশফিক, মাহমুদুল্লাহ, সৌম্য, ইমরুল, সাব্বির, মুস্তাফিজ, তাসকিন, মোসাদ্দেক ও মিরাজ। ত্রিদেশীয় সিরিজের স্কোয়াড ১৮ জনের।
আয়ারল্যান্ড সফর শেষে বাদ পড়বেন নাসির, উইকেটকীপার নুরুল হাসান সোহান ও পেসার শুভাশিষ রায়। এ তিনজনের সঙ্গে চ্যাম্পিয়ন্স ট্রফির স্ট্যান্ডবাই হিসেবে থাকবেন বাঁহাতি পেসার সাইফুদ্দীন।
ইংল্যান্ডে এক মাসের প্রস্তুতি ক্যাম্পে অংশ নিতে ২৬ এপ্রিল ঢাকা ছাড়বে বাংলাদেশ দল।