খেলা

চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইয়ুভেন্টাস

ইয়ুভেন্টাস
ইয়ুভেন্টাস

ফেভারিট বার্সেলোনাকে বিদায় করে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে উঠল ইয়ুভেন্টাস। আর বোরুশিয়া ডর্টমুন্ডকে বাড়ির পথ দেখিয়ে শেষ চারে জায়গা করে নিয়েছে মোনাকোও। সেমিফাইনালের অন্য দুটি দল রিয়াল মাদ্রিদ ও অ্যাতলেটিকো মাদ্রিদ। শুক্রবারের ড্রয়ে ঠিক হবে শেষ চারে কোন দল কার সঙ্গে খেলবে।

প্রথম লেগে ৩-০ গোলের হারের ফলে আগে থেকেই ব্যাকফুটে ছিল বার্সা। শেষ চারে যেতে অন্তত চার গোলের ব্যবধানে জিততে হতো ন্যু ক্যাম্পে। ঘরের মাঠে আরেকটি অবিশ্বাস্য জয়ের আশা করেছিলেন কাতালান সমর্থকরাও। যদিও সেটা আর হয়নি।

ইয়ুভদের দুর্ভেদ্য রক্ষণ চিড়ে ঠিকমতো আক্রমণই শানাতে পারেননি মেসি-সুয়ারেজ-নেইমাররা। পুরো ম্যাচে বার্সার মাত্র একটি শট অন-টার্গেট ছিল। মেসিকে রুখেছেন ইয়ুভ গোলরক্ষক বুফন। আরেকবার শট নিয়ে গোলবারের অনেক ওপর দিয়ে বল পাঠান মেসি।

সুযোগ হাতছাড়া করেন হিগুয়াইন-কুয়াদ্রাদোরাও। ফলস্বরূপ গোলহীন ড্রয়ে চ্যাম্পিয়ন্স লিগ থেকে বার্সার বিদায়। দিনের আরেক ম্যাচে জিতেছে মোনাকো।

ডর্টমুন্ডকে ৩-১ গোলে হারিয়ে, ৬-৩ অ্যাগ্রিগেটে শেষ চারে জায়গা করে নিয়েছে ফরাসি চ্যাম্পিয়নরা।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ