খেলা

দেশে ফিরছেন মুস্তাফিজ

মুস্তাফিজুর রহমান
মুস্তাফিজুর রহমান

মে মাসের প্রথম সপ্তাহ পর্যন্ত আইপিএলের জন্য থাকার কথা ছিল ভারতে। তবে সে সিদ্ধান্ত পাল্টে ২৫ এপ্রিল দেশে ফিরছেন মুস্তাফিজুর রহমান। অংশ নেবেন ত্রিদেশীয় সিরিজের কন্ডিশন ক্যাম্পে। ২৬ এপ্রিল ইংল্যান্ডে রওনা হবে মাশরাফি বাহিনী।

আইপিএলের কারণে ক্যাম্পে অংশ নেয়ার কথা ছিল না মুস্তাফিজের। তবে কাটার মাস্টার এ আসরে নিজের প্রথম ম্যাচে দুই ওভার চার বলে ৩৪ রান খরচায় কোনো উইকেট নিতে পারেননি। এক ম্যাচের বাজে পারফরম্যান্সেই পরের ম্যাচগুলোতে বাঁ হাতি এ পেসারকে একাদশে নেয়নি সানরাইজার্স হায়দরাবাদ।

মুস্তাফিজও কাঁধের সার্জারির পর এখনো পুরোপুরি স্বরূপে ফিরতে পারেননি। তাই ৪ মে টাইগারদের সঙ্গে যোগ দেয়ার কথা থাকলেও আগেই ভারত ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন ‘দ্য ফিজ’।

গত বছর নিজের প্রথম আসরেই আইপিএল মাতিয়ে হায়দরাবাদকে শিরোপা জিতিয়েছিলেন মুস্তাফিজ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ