টি-টোয়েন্টিতে বাংলাদেশ জাতীয় দলের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব দেয়া হয়েছে সাকিব আল হাসানকে। শনিবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে।
শ্রীলঙ্কা সফরে টি-টোয়েন্টি থেকে অবসরের ঘোষণা দিয়েছিলেন মাশরাফি বিন মর্তুজা। এরপর বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন ইঙ্গিত দিয়েছিলেন সাকিব আল হাসান হতে পারেন পরবর্তী টি-টোয়েন্টি অধিনায়ক। এবার আনুষ্ঠানিকভাবেই দায়িত্ব পেলেন সাকিব।
এদিকে, বাড়ানো হয়েছে চুক্তিভুক্ত ক্রিকেটারদের বেতন ও বোনাস। এ প্লাস ক্যাটাগরীর চার ক্রিকেটারের বেতন আড়াই লাখ থেকে বাড়িয়ে চার লাখ টাকা করা হয়েছে। বেতন বাড়ছে এ, বি, সি এবং ডি ক্যাটাগরির ক্রিকেটারদেরও। টেস্টে ম্যাচ ফি ধরা হয়েছে সাড়ে তিন লাখ এবং ওয়ানডেতে ম্যাচ ফি দুই লাখ টাকা।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: