খেলা

এল ক্লাসিকো জিতলো বার্সেলোনা

মেসি
মেসি

মেসির চোখ ধাঁধানো নৈপুণ্যে এল ক্লাসিকো জিতলো বার্সেলোনা। সেই সঙ্গে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের মাঠে অবিস্মরণীয় এক জয়ে লা লিগা জমিয়ে তুললো কাতালানরা। সান্তিয়াগো বার্নাব্যুতে রোববার রাতে রোমাঞ্চকর এ এল ক্লাসিকো বার্সা জিতেছে ৩-২ গোলে। এ জয়ে রিয়ালকে টপকে লিগ টেবিলের শীর্ষে উঠে গেলো বার্সা, ৩৩ ম্যাচে ৭৫ পয়েন্ট তাদের। রিয়াল মাদ্রিদের পয়েন্ট সমান হলেও খেলেছে ৩২ ম্যাচ।

য়ুভেন্টাসের কাছে হেরে চ্যাম্পিয়ন্সলিগ থেকে বিদায়, স্প্যানিশ জায়ান্ট বার্সেলোনার জন্য এরচেয়ে বাজে সময় আর কি হতে পারে, সেইসঙ্গে এল ক্লাসিকোতে সেরা একাদশে নেই নেইমার। এমন অবস্থায় সান্তিয়াগো বার্নাব্যুতে এল ক্লাসিকো। নিজেদের অস্তিত্ব বাঁচিয়ে রাখার এই ম্যাচে প্রথমে গোল খেয়ে রিয়াল মাদ্রিদের বিপক্ষে পিছিয়ে পড়ে বার্সা। ২৮ মিনিটে কাসিমিরোর গোলে এগিয়ে যায় স্বাগতিকরা।

কিন্তু পাঁচ মিনিট পরেই মেসির যাদু দেখে রিয়াল সমর্থকরা। লসব্লাঙ্কোসদের রক্ষণভাগ ভেঙ্গে গোল করেন এ আর্জেন্টাইন। একই সঙ্গে রিয়াল মাদ্রিদের কিংবদন্তি আলফ্রেদো দি স্টেফানোকে ছাড়িয়ে লা লিগায় এল ক্লাসিকোতে রেকর্ড সর্বোচ্চ ১৫টি গোল করার মালিক হোন মেসি।

বিরতির কিছুআগে রিয়াল গোলরক্ষক নাভাস বলের ফ্লাইট বুঝতে ভুল করায় পোস্টের খুব কাছে বল পেয়েও গোল আদায় করতে পারেন নি মেসি। প্রথমার্ধে সমতা নিয়ে মাঠ ছাড়ে রিয়াল-বার্সা।

গ্যারেথ বেলের বদলি হয়ে নামা মার্কো আসেনসিও ৬৭ মিনটে ডান দিকদিয়ে বল বাড়ান ক্রিশ্টিয়ানো রোনালদোর দিকে, কিন্তু গোল আদায়ে পুরো ব্যর্থ পর্তুগীজ এ স্ট্রাইকার।

পরের মিনিটে ইনিয়েস্তার বাড়ানো বলে লুইস সোয়ারেজের জোরালো হাফভলি ফিরিয়ে দিয়ে আবারো রিয়ালকে বাঁচান নাভাস। কিন্তু ৭৩ মিনিটে বার্সাকে থামিয়ে রাখতে পারেন নি কোস্টারিকার এই গোলরক্ষক। রিয়ালের পুরোরক্ষণকে বোকা বানিয়ে কাতালানদের ব্যবধান দ্বিগুণ করেন ক্রোয়েশিয়ার মিডফিল্ডার ইভান রাকিতিচ।

গোল করার মরিয়া হয়ে ওঠা রিয়াল সবচেয়ে বড় হোচট খায় ম্যাচের ৭৭ মিনিটে। মেসিকে ফাউল করায় লাল কার্ড দেখে মাঠ ছাড়েন সার্জিও রামোস। ফলে দশ জনের দলে পরিণত হয় স্বাগতিকরা। এ সুযোগ কাজে লাগিয়ে পরপর দুটি অ্যাটক করে সফরকারীরা। দু'বারই রক্ষাকর্তার ভূমিকায় গোলরক্ষক নাভাস। ৮৬ মিনিটে বদলি খেলোয়াড় হামেশ রদ্রিগোজের গোলে সমতায় ফেলে রিয়াল মাদ্রিদ।

নিশ্চিত ড্র'য়ের দিকে এগিয়ে যাওয়া ম্যাচ, মেসির যাদুতে জিতে নেয়ে বার্সা। অতিরিক্ত দুই মিনিটে যোগ করা সময়ের শেষ মুহুর্তে জর্দি আলভাসের ক্রসে ডি-বক্সের ভেতরে বাঁকানো শটে নাভাসকে ফাকি দিয়ে অবিশ্বাস্য এক জয় এনেদেন লিওনেল মেসি। এবারের লা লিগায় ৩১তম গোল তার, সেইসঙ্গে বার্সেলোনার জার্সিতে সব মিলিয়ে ৫০০তম গোল মেসি'র।

সান্তিয়াগো বার্নাব্যুতে জয়ের পাশাপাশি রিয়ালকে টপকে লিগ টেবিলের শীর্ষে এখন বার্সোলোনা। কিন্তু বাকি পাঁচ ম্যাচের সবগুলোতে জিততে পারলে ২০১২ সালের পর আবারো স্প্যানিশ লি চ্যাম্পিয়ন হওয়ার সুযোগ আছে রিয়াল মাদ্রিদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ