ম্যাচ পাতানোর দায়ে নিষিদ্ধ হলেন দক্ষিণ আফ্রিকার সাবেক বোলার লনওয়াবো সোতসোবে। ২০১৫ সালের র্যাম স্ল্যাম কম্পিটিশনে ফিক্সিং নিয়ে তদন্তে সপ্তম প্রোটিয়া হিসেবে শাস্তি পেলেন তিনি।
দক্ষিণ আফ্রিকার ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্টে ম্যাচ ফিক্সিং নিয়ে তদন্ত চলছে। ক্রিকেট সাউথ আফ্রিকা-সিএসএর অ্যান্টি করাপশন কোডের লঙ্ঘনের অভিযোগ ছিল সোতসোবের বিরুদ্ধে। অভিযোগ প্রমানিত হওয়ায় সিএসএ অথবা আন্তর্জাতিক ক্রিকেটের অধীনে কোনো ম্যাচের সঙ্গে কোনোভাবেই সম্পৃক্ত হতে পারবেন না তিনি।
এক বছর ধরে পেশাগত ক্রিকেট থেকে দূরে আছেন ৩৩ বছর বয়সি সোতসোবে। দক্ষিণ আফ্রিকার হয়ে ৫টি টেস্ট, ৬১টি ওয়ানডে ও ২৩টি টি-টোয়েন্টি খেলেছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: