খেলা

শারাপোভাকে ওয়াইল্ড কার্ডে আপত্তি ইতালিয়ান ভিঞ্চির

মারিয়া শারাপোভা
মারিয়া শারাপোভা

ডব্লিউ টি এর ট্যুরে মারিয়া শারাপোভাকে ওয়াইল্ড কার্ড দেয়ার সিদ্ধান্ত নিয়ে প্রশ্ন তুলেছেন রবার্তা ভিঞ্চি। ট্যুরে প্রথম রাউন্ডে ভিঞ্চির প্রতিপক্ষ শারাপোভা। বুধবার স্টুটগার্ডের পোরশে গ্র্যান্ড প্রিতে হবে ম্যাচটি।

ডোপ পাপে পনেরো মাস নিষিদ্ধ থাকার পর ডব্লিউ টি এ ট্যুর দিয়ে আর্ন্তজাতিক টেনিসে ফিরছেন রুশ তারকা।

শারাপোভার প্রতি আন্তর্জাতিক টেনিস অ্যাসোসিয়েশনের নমনীয়ভাব পছন্দ হচ্ছে না অনেক খেলোয়াড়ের। শারাপোভা শাস্তি ভোগ করেই খেলতে এসেছেন। তবে তার ওয়াইল্ড কার্ডে আপত্তি জানিয়েছেন ইতালিয়ান ভিঞ্চি।

এর আগে সাবেক শীর্ষ তারকা ক্যারোলিন ওজনিয়াকিও শারাপোভার ওয়াইল্ড কার্ড এন্ট্রিকে অসম্মানজনক বলে মন্তব্য করেছেন।

গত বছর অস্ট্রেলিয়ান ওপেন চলার সময় শারাপোভার শরীরে মেলোনিয়াম ড্রাগের অস্তিত্ব পাওয়া যাওয়ায় শুরুতে দুই বছরের জন্য নিষিদ্ধ হন সাবেক শীর্ষ তারকা। পরে আন্তর্জাতিক ক্রীড়া আদালতে আপিল করলে শারাপোভার শাস্তি কমে দাঁড়ায় পনেরো মাস।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ