খেলা

শিরোপার দৌঁড়ে একধাপ এগিয়ে চেলসি

চেলসি
চেলসি

ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপার দৌঁড়ে আরো একধাপ এগিয়ে চেলসি। সাউদাম্পটনের বিপক্ষে ৪-২ গোলের জয় পেয়েছে ব্লুজরা। জোড়া গোল করেছেন দিয়েগো কস্তা।

স্ট্যামফোর্ড ব্রিজে এডেন হ্যাজার্ডের নিচু শটে শুরুতে লিড নিলেও বেশিক্ষণ তা ধরে রাখতে পারেনি চেলসি। স্বাগতিকদের জালে বল জড়িয়ে খেলায় সমতা আনেন সাবেক চেলসি মিডফিল্ডার ওরিওল রোমেউ। যদিও গ্যারি কাহিলের ইনজুরি টাইমের শটে বিরতির আগেই আবারো এগিয়ে যায় চেলসি।

দ্বিতীয়ার্ধে দিয়েগো কস্তার হেডার আর নিচু শটের দুই গোলে ম্যাচ থেকে ছিটকে পড়ে সাউদাম্পটন। শেষদিকে রায়ান বারট্র্যান্ড একটি গোল শোধ করলেও, ৪-২ ব্যবধানের জয় পায় লিগ লিডাররা। ৩৩ ম্যাচে চেলসির পয়েন্ট ৭৮।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ