কমনওয়েলথ ২০২২ গেমসে ফিরতে পারে পুরুষদের ক্রিকেট। বার্মিংহাম আয়োজক শহর হিসেবে চূড়ান্ত হলে এজবাস্টনে হবে ক্রিকেটের ম্যাচগুলো। ইএসপিএন ক্রিকইনফো এ খবর দিয়েছে।
২০২২ কমনওয়েলথ গেমস হওয়ার কথা ছিল দক্ষিণ আফ্রিকার ডারবানে। তবে অর্থনৈতিক ও রাজনৈতিক কারণে ডারবান বিডিং থেকে নাম প্রত্যাহার করে নিয়েছে। ফলে যুক্তরাজ্যের শহরটিকে আয়োজক হবার জন্য বিড করতে অনুরোধ করা হয়েছে। ডারবানে মেয়েদের ক্রিকেট হওয়ার কথা ছিল।
গেমসের আয়োজক বার্মিংহাম হলে মেয়েদের পাশাপাশি ছেলেদের ক্রিকেটও যোগ হবে। আর খেলা হবে টি-টোয়েন্টি ফরম্যাটে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: