জুলাই-আগস্টে পূর্বনির্ধারিত সূচি অনুযায়ী বাংলাদেশে সফরে আসছে না পাকিস্তান ক্রিকেট দল। সফরে ২টি টেস্ট, ৩টি ওয়ানডে ও একটি টি-টোয়েন্টি খেলার কথা ছিল দুই দলের। পিসিবির এমন সিদ্ধান্তে বিস্ময় প্রকাশ করেছে বিসিবি।
দুই বোর্ডের সমঝোতায় সিরিজ স্থগিতের বিষয়টি সত্য নয় বলে দাবি করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান জালাল ইউনূস।
দুই দেশের পারস্পরিক সম্মতিতে অনির্দিষ্টকালের জন্য সিরিজ স্থগিত করা হয়েছে বলে ক্রিকইনফোকে এক সাক্ষাতকারে জানান পিসিবি চেয়ারম্যান শাহারিয়ার খান।
২০১১-১২ এবং ২০১৫-১৬ মৌসুমে দুবার বাংলাদেশ সফরে এসেছে পাকিস্তান। তবে এর মধ্যে কোনো ফিরতি ট্যুরে পাকিস্তানে যায়নি বাংলাদেশ দল।
এ বছর বাংলাদেশ দলের পাকিস্তান সফর নিয়ে কোনো সিদ্ধান্ত চূড়ান্ত না হওয়ায়, এবারের সফরটি স্থগিত করা হয়েছে বলে মন্তব্য করেছেন পিসিবি চেয়ারম্যান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: