স্প্যানিশ লিগে আলাদা ম্যাচে মাঠে নামছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। শনিবার রাত সোয়া ৮টায় রিয়াল মাদ্রিদ খেলবে ভ্যালেন্সিয়ার সঙ্গে আর রাত পৌনে একটায় এস্পানিওলের মুখোমুখি হবে বার্সা।
এক সপ্তাহর ভেতর লা লিগার চিত্র পাল্টে গেছে। এল-ক্লাসিকোর আগে শীর্ষে ছিল রিয়াল। বার্সা ছিল ব্যাকফুটে। কিন্তু বার্সার কাছে ৩-২ গোলের হারের পর স্বস্তিতে নেই মাদ্রিদের সেরা ক্লাবটি। চোট পেয়ে মৌসুমের বাকি ম্যাচগুলো আর খেলতে পারবেন না গ্যারেথ বেইল। সমান ৭৮ পয়েন্ট হলেও গোল ব্যবধানে বার্সার চেয়ে অনেক পেছনে জিদানের শিষ্যরা।
বার্সাকে টপকাতে হলে বাকি ম্যাচগুলোতে পয়েন্ট হারালে চলবে না রিয়ালের। বার্সার আপাতত চিন্তার কিছু নেই। এস্পানিওলের বিপক্ষে ডার্বি ম্যাচেই নিষেধাজ্ঞা কাটিয়ে ফিরছেন নেইমার। ফর্মের তুঙ্গে আছেন লিওনেল মেসি।
তবে হাতে এক ম্যাচ বেশি থাকায় শিরোপা জয়ের সুযোগ থাকছে রিয়াল মাদ্রিদের।