খেলা

স্টুটগার্ড ওপেন: সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন শারাপোভা

মারিয়া শারাপোভা
মারিয়া শারাপোভা

স্টুটগার্ড ওপেনের সেমিফাইনাল থেকে ছিটকে গেলেন মারিয়া শারাপোভা। ক্রিস্টিনা ম্লাদেনোভিচের কাছে ৩-৬, ৭-৫, ৬-৪ গেমে হেরেছেন রুশ তারকা। এদিকে বার্সেলোনা ওপেনের শেষ চার থেকে বিদায় নিয়েছেন অ্যান্ডি মারে।

পোরশে গ্রা প্রিঁতে বিতর্কিত প্রত্যাবর্তনের পর প্রথম হারের স্বাদ পেলেন শারাপোভা। গত বছরের অস্ট্রেলিয়ান ওপেনের সময় নিষিদ্ধ ড্রাগ মেলোডোনিয়াম নেয়ায় পনেরো মাসের জন্য কোর্টের বাইরে ছিলেন তিনি। পাঁচটি গ্র্যান্ড স্ল্যাম জয়ী শারাপোভা স্টুটগার্ডে খেলেছেন ওয়াইল্ড কার্ড এন্ট্রি পেয়ে।

ফ্রেঞ্চ ওপেনে কোয়ালিফাই করতে স্টুটগার্ডে অন্তত ফাইনাল পৌঁছাতে হতো রুশ তারকার। হেরে যাওয়ায় এখন ১৬ মে পর্যন্ত অপেক্ষা করতে হবে তার। ফ্রেঞ্চ ওপেনেও শারাপোভা ওয়াইল্ড কার্ড পাবেন কি-না তা জানা যাবে সেদিন। ২৮ মে শুরু হচ্ছে ফ্রেঞ্চ ওপেন।

এদিকে, ডমিনিক থিয়েমের কাছে ৬-২, ৩-৬, ৬-৪ গেমে হেরে বার্সেলোনা ওপেনের শেষ চার থেকে বিদায় নিয়েছেন র্যাং কিংয়ের শীর্ষ তারকা অ্যান্ডি মারে।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ