অঘটনের শিকার হয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের বড় দলগুলো। সোয়ানসি সিটির সঙ্গে ১-১ সমতায় ড্র করেছে ম্যানচেস্টার ইউনাইটেড। দুই বার পিছিয়ে পড়েও মিডলসবোরের সঙ্গে পয়েন্ট ভাগাভাগি করেছে আরেক ইংলিশ জায়ান্ট ম্যানচেস্টার সিটি। হোচট খেয়েছে আর্সেনাল।
টটেনহাম হটর্স্পারের কাছে হেরেছে ২-০ ব্যবধানে। তবে লিগ টেবিলের শীর্ষস্থানটা ধরে রেখেছে চেলসি। কোন পাত্তা না দিয়ে এভারটনের বিপক্ষে ৩-০ গোলের জয় তুলে নিয়েছে ব্লুজরা।
ওল্ড ট্যাফোর্ডে ম্যাচের ৪৫ মিনিটে ওয়েন রুনির স্পট কিকে লিড নেয় ম্যানচেস্টার ইউনাইটেড। তবে ৭৯ মিনিটে স্বাগতিক দর্শকদের হতাশ করে ফ্রি-কিকে দলকে সমতায় ফেরান সোয়ানসি সিটির অ্যাইসল্যান্ডের মিডফিল্ডার সিগুর্দসন। ফলে পয়েন্ট টেবিলে শেষ চারে ওঠার স্বপ্নটা এখানেই শেষ হয় ম্যান রেড ডেভিলদের। অপরম্যাচে ম্যানচেস্টার সিটি বিপক্ষে ৩৮ মিনিটে এগিয়ে যায় মিডলসবোর।
বিরতির পর ৬৯ মিনিটে আগুয়েরোর গোলে সমতায় ফিরলেও কিছুক্ষণ পরে আবারো এগিয়ে যায় মিডলসবোর। পরাজয়ের শঙ্কায় থাকা অলরেডরা শেষ পর্যন্ত ড্র নিয়ে মাঠে ছাড়ে ম্যান সিটির ব্রাজিলিয়ান স্ট্রাইকার জেসুসের গোলে।
ডেলে আলি ও হ্যারি কেনের গোলে আর্সেনালের বিপক্ষে জয় পায় টটেনহাম। তবে এভারটনের বিপক্ষে অলআউট ফুটবল খেলে ৩-০ ব্যবধানের জয় পায় বর্তমান লিগ লিডার চেলসি।