খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগে চালকের আসনে লিভারপুল

লিভারপুল
লিভারপুল

ইংলিশ প্রিমিয়ার লিগের শীর্ষ চারে থাকার দৌঁড়ে চালকের আসনে লিভারপুল। ওয়াটফোর্ডকে ১-০ গোলে হারিয়ে তিনে উঠে এসেছে অল রেডরা। এদিকে শেষবেলায় এসে স্প্যানিশ লিগে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট হারালো সেভিয়া।

প্রিমিয়ার লিগে মৌসুমের সেরা গোলগুলোর একটি দেখা গেছে ওয়াটফোর্ড-লিভারপুল ম্যাচে। ডেডলক ভাঙতে মরিয়া লিভারপুল এমরে ক্যানের চোখ ধাঁধাঁনো শটে লিড পায়। ১-০ গোলের জয়ে ৩৫ ম্যাচে ৬৯ পয়েন্ট ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের।

এদিকে, লা লিগায় পুরো মৌসুমে দারুণ খেলা দেখালেও শেষদিকে এসে পয়েন্ট খুঁইয়েছে সেভিয়া। মালাগার কাছে ৪-২ গোলে হেরেছে তারা। সেরা তিনে থেকে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে খেলার দারুণ সুযোগ ছিল সেভিয়ার।

তবে সে আশা কিছুটা ফিঁকে হয়ে গেল গুরুত্বপূর্ণ তিনটি পয়েন্ট হারানোয়। ৩৫ ম্যাচে ৬৮ পয়েন্ট চার নম্বরে থাকা সেভিয়ার। ৭১ পয়েন্ট নিয়ে তিনে আছে অ্যাতলেটিকো মাদ্রিদ।

লিগে আরো ৩টি করে ম্যাচ বাকী সেভিয়া ও অ্যাতলেটিকোর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ