খেলা

চ্যাম্পিয়ন্স লেগের সেমিফাইনালের প্রথম লেগে জয় ইউভেন্টাসের

ইউভেন্টাস
ইউভেন্টাস

গঞ্জালো হিগুয়াইন ও দানি আলভেসের নৈপুণ্যে চ্যাম্পিয়ন্স লেগের সেমিফাইনালের প্রথম লেগে জয় পেয়েছে ইউভেন্টাস। মোনাকোর মাঠে ২-০ গোলের জয়ে ফাইনালের পথে এক ধাপ এগিয়ে গেলো ইউভরা।

খেলার শুরুতেই ১৮ বছর বয়সী এমবাপে এগিয়ে নিতে পারতেন মোনাকোকে। সুযোগ পেয়েছিলেন ফ্যালকাও-ও। কিন্তু গোল হতে দেনননি জিয়ানলুইজি বুফন। বিরতির আগেই দানি আলভেসের ব্যাক হিল ক্রসে গোল করেন হিগুয়াইন। আর্জেন্টাইন স্ট্রাইকারের দ্বিতীয় গোলটিও আলভেসের সহায়তায়।

এবারের চ্যাম্পিয়ন্স লিগে এক মৌসুমে ক্যারিয়ার সেরা পাঁচ গোল করলেন হিগুয়াইন। আর এই প্রথম চ্যাম্পিয়ন্স লিগে এক ম্যাচে দুটি অ্যাসিস্ট করলেন ব্রাজিলিয়ান মিডফিল্ডার আলভেস। দুটি অ্যাওয়ে গোলে জয় পাওয়ায়, ফাইনালের টিকেট অগ্রিম বুকিং দিয়ে রাখলো ইউভরা।

১২ মে সেমিফাইনালের দ্বিতীয় লেগের ম্যাচটি ইউভেন্টাসের মাঠে। ফাইনালে যেতে সে ম্যাচে অন্তত তিন গোলের ব্যবধানে জিততে হবে মোনাকোর।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ