স্প্যানিশ লিগের শিরোপার লড়াই জমিয়ে রেখেছে বার্সেলোনা ও রিয়াল মাদ্রিদ। শিরোপা প্রত্যাশী দুই ক্লাবই নিজ নিজ ম্যাচে বড় জয় তুলে নিয়েছে। চলতি মৌসুমে গোলের হাফসেঞ্চুরি পূরণ করেছেন লিওনেল মেসি আর মেসি-নেইমার-সুয়ারেজ মিলে আবারো এক মৌসুমে একশ গোলের মাইলফলক পেরিয়েছেন।
লিওনেল মেসির দুই গোলে ভিয়ারিয়ালকে ৪-১ গোলে পরাস্ত করে শীর্ষেই আছে বার্সা। গোল পেয়েছেন নেইমার আর সুয়ারেজও। অনেকদিন পর একই ম্যাচে এমএসএন-ত্রয়ী গোল দেখতে পেলেন বার্সা সমর্থকরা। ৩৬ ম্যাচে ম্যাচে লুই এনরিকের শিষ্যদের পয়েন্ট ৮৪।
এদিকে, ক্রিশ্চিয়ানো রোনালদোকে বিশ্রামে রেখেও বার্সার মতোই বড় জয় পেয়েছে রিয়াল মাদ্রিদ। গ্রানাদার বিপক্ষে খেলার ৩৫ মিনিটেই চার গোলে এগিয়ে যায় জিদানের শিষ্যরা। দুটি করে গোল করেন হামেস রদ্রিগেজ ও আলভারো মোরাটা। ৪-০ গোলের এই জয়ে এক ম্যাচ কম খেলে বার্সার সমান ৮৪ পয়েন্ট রিয়ালের।
লা লিগার আরেক ম্যাচে সল নিগেজের একমাত্র গোলে এইবারকে হারিয়ে তৃতীয় স্থান ধরে রেখেছে অ্যাতলেটিকো মাদ্রিদ।