আইসিসি চ্যাম্পিয়ন্স ট্রফিতে খেলার সিদ্ধান্ত নিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)। দিল্লিতে অনুষ্ঠিত বিসিসিআইয়ের বিশেষ সাধারণ সভায় সর্বসম্মতিক্রমে এ সিদ্ধান্ত গৃহীত হয়। আগামীকাল (সোমবার) দল ঘোষণা করা হবে।
গেলো মাসে বিগ থ্রি ও নতুন আর্থিক বন্টন প্রস্তাবে আইসিসির বোর্ড সভায় ভোটাভুটিতে হেরে যায় ভারত। ভোটে হেরে যাওয়ার পর চ্যাম্পিয়ন্স ট্রফিকে আইসিসির সঙ্গে দরকষাকষির অস্ত্র বানাতে চেয়েছিলো বিসিসিআই।
তবে চ্যাম্পিয়ন্স ট্রফি বয়কট করলে ২০২৩ সাল পর্যন্ত আইসিসির অন্যান্য ইভেন্টগুলোতে নিষিদ্ধ হওয়ার ঝুকি ছিলো ভারতের। তাই শেষ পর্যন্ত চ্যাম্পিয়ন্স ট্রফিতে অংশগ্রহণের সিদ্ধান্তই নিয়েছে বিসিসিআই।
আগামী পহেলা জুন শুরু হবে এ টুর্নামেন্ট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: