খেলা

সাকিবের নেতৃত্বে আয়ারল্যান্ডের বিপক্ষে খেলবে বাংলাদেশ

সাকিব আল হাসান-মাশরাফি বিন মর্তুজা
সাকিব আল হাসান-মাশরাফি বিন মর্তুজা

শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান। এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে স্লো ওভাররেটের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পান মাশরাফি বিন মর্তুজা। তাই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি।

তবে সিরিজের পরবর্তী ম্যাচগুলোতে খেলতে পারবেন নড়াইল এক্সপ্রেসখ্যাত এই তারকা। অসুস্থ স্ত্রীকে দেখতে মাশরাফি দেশে ফেরায় প্রস্তুতি ম্যাচ দুটিতে অধিনায়কত্ব করেছেন মুশফিকুর রহিম। এর আগেও মাশরাফির অনুপস্থিতিতে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন সাকিব।

২০১৫ ওয়ানডে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে ভারতের বিপক্ষে স্লো ওভার রেটের কারণে নিষিদ্ধ হয়েছিলেন ম্যাশ। বিশ্বকাপের পর পাকিস্তানের বিপক্ষে ওয়ানডে সিরিজের প্রথম ম্যাচেও বাংলাদেশের অধিনায়কের দায়িত্ব পালন করেছিলেন সাকিব আল হাসান।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ