খেলা

উলভসের বিপক্ষে প্রস্তুতি ম্যাচে মাঠে নামবে বাংলাদেশ

বাংলাদেশ ক্রিকেট দল
বাংলাদেশ ক্রিকেট দল

ত্রিদেশীয় সিরিজের আগে একমাত্র প্রস্তুতি ম্যাচে বুধবার বিকেলে আয়ারল্যান্ড উলভস এর বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। এর আগে গতকাল স্টরমন্ট ক্রিকেট গ্রাউন্ডে অনুশীলন করেছেন মাশরাফি-সাকিবরা।

আয়ারল্যান্ডের 'এ' দল ও একাডেমি দলের খেলোয়াড়দের নিয়ে গড়া হয়েছে আয়ারল্যান্ড উলভস। মঙ্গলবার স্থানীয় সময় সকাল সোয়া নয়টায় প্রথম সেশনে অনুশীলন করেন সাকিব আল হাসান, ইমরুল কায়েস, সাব্বির রহমান, মাহমুদুল্লাহসহ ৯ জন।

আর সকাল সাড়ে ১০টায় অনুশীলনে যোগ দেন তামিম ইকবাল, সৌম্য সরকারসহ দলের অন্য খেলোয়াড়রা। এদিকে শুক্রবার আয়ারল্যান্ডের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজের উদ্বোধনী ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন সাকিব আল হাসান।

এপ্রিলে শ্রীলঙ্কার বিপক্ষে সিরিজের শেষ ওয়ানডেতে স্লো ওভাররেটের কারণে এক ম্যাচ নিষেধাজ্ঞার শাস্তি পান মাশরাফি বিন মর্তুজা। তাই ত্রিদেশীয় সিরিজের প্রথম ম্যাচে খেলতে পারবেন না বাংলাদেশের নিয়মিত অধিনায়ক মাশরাফি।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ