ইংলিশ প্রিমিয়ার লিগে শীর্ষ চারে থেকে মৌসুম শেষ করার আশা বাঁচিয়ে রাখলো আর্সেনাল। সাউদাম্পটনের বিপক্ষে ২-০ গোলে জিতেছে গানাররা।
নিস্তেজ প্রথমার্ধের পর, দ্বিতীয়ার্ধে অ্যালেক্সিস সানচেজের জাদুতে লিড পায় আর্সেনাল। সাউদাম্পটনের দুই ডিফেন্ডারকে বোকা বানিয়ে স্বাগতিকদের জালে বল জড়ান চিলিয়ান ফরওয়ার্ড। মৌসুমে এটি সানচেজের বিশ নম্বর ইপিএল গোল।
বদলি হিসেবে নেমেই সফরকারিদের জয় নিশ্চিত করেন অলিভিয়ের জিরু। প্রথমার্ধে একটি সুযোগ তৈরি করলেও, পিটার চেকের দারুণ সেইভে গোলের দেখা পায়নি সাউদাম্পটন।
এ জয়ে ৩৫ ম্যাচে ৬৬ পয়েন্ট নিয়ে পাঁচে আর্সেন ওয়েঙ্গারের শিষ্যরা। সমান খেলায় তিন পয়েন্ট বেশি নিয়ে চারে আছে ম্যানচেস্টার সিটি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: