খেলা

হেরেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

হেরেও চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে পাড়ি জমালো রিয়াল মাদ্রিদ। সেমিফাইনালের দ্বিতীয় লেগে অ্যাতলেটিকো মাদ্রিদের কাছে ২-১ গোলে হারলেও, দুই লেগে ৪-২ গোল ব্যবধানে এগিয়ে থাকায় কার্ডিফের ফাইনালে খেলবে জিদানের দল।

এর ফলে টানা দুই মৌসুম চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের হাতছানি রিয়াল মাদ্রিদের সামনে।

ভিনসেন্তে ক্যালদেরনে অ্যাতলেটিকো মাদ্রিদের শেষ ম্যাচে দাপট দেখিয়েছে স্বাগতিকরাই। প্রথম লেগে ৩-০ গোলে হেরে পিছিয়ে থাকলেও, ঘরের মাঠে ১৬ মিনিটের মধ্যে দুই গোলে এগিয়ে যায় অ্যাতলেটিকো। সল নিগেজের হেডার আর অ্যান্তোইন গ্রিজমানের পেনাল্টি স্বপ্ন দেখাচ্ছিল রিয়াল-বধের।

তবে কারিম বেনজিমার দারুণ দৌঁড়ের পর টনি ক্রুসের ঝড়ো শট অ্যাতলেটি গোলকীপার ঠেকিয়ে দিলেও, ইস্কোর ফিরতি শটে ফাইনালে খেলার আশা ফিঁকে হয়ে যায় অ্যাতলেটিদের। অ্যাতলেটিকো ২-১ গোলে ম্যাচটি জিতলেও, দুই লেগে ৪-২ গোলে এগিয়ে থেকে ফাইনালের টিকেট কাটে রিয়াল।

এ নিয়ে চ্যাম্পিয়ন্স লিগে টানা চতুর্থ মৌসুমে নগর প্রতিদ্বন্দ্বীদের কাছে হেরেই শিরোপা স্বপ্ন ভেস্তে গেল দিয়েগো সিমিওনির শিষ্যদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ