ত্রিদেশীয় সিরিজের একমাত্র প্রস্তুতি ম্যাচে আয়ারল্যান্ড ‘এ’ দলকে ১৯৯ রানে হারিয়েছে বাংলাদেশ। বাংলাদেশের দেয়া ৩৯৫ রানের বিশাল টার্গেটে ব্যাট করতে নেমে ৪১ ওভার ২ বলে ১৯৫ রানে অলআউট হয় আয়ারল্যান্ড এ দল।
টস জিতে ব্যাট করতে নেমে দারুণ শুরু করে টাইগাররা। সৌম্য সরকার ১৭ রান করে ফিরে গেলেও তামিম ইকবাল করেন ৮৬ রান। এরপর বাংলাদেশের ইনিংসকে এগিয়ে নেন সাব্বির রহমান ও সাকিব আল হাসান। ৪৪ রান করে সাকিব বিদায় নিলেও দারুণ এক শতক হাকান সাব্বির রহমান। ১৬টি চার ও একটি ছক্কায় সেঞ্চুরি তুলে নেন সাব্বির।
এরপর মাহমুদুল্লাহর ৪৯ ও মুশফিকুর রহিমের ৪১ রানে ভর করে নির্ধারিত ওভারে ৭ উইকেটে ৩৯৪ রান করে বাংলাদেশ।
জবাবে ৪১ ওভার ২ বলে ১৯৫ রানে গুটিয়ে যায় আইরিশদের ইনিংস। ১৭ রানে ২ উইকেট নেন মুস্তাফিজুর রহমান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: