খেলা

ইংলিশ প্রিমিয়ার লিগ: শিরোপা জিতলো চেলসি

চেলসি
চেলসি

দুই ম্যাচ হাতে রেখেই ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জিতে নিলো চেলসি। ১৯৯২ সালে প্রিমিয়ার লিগ যুগ শুরু হওয়ার পর এ নিয়ে পঞ্চম বারের মতো ইপিএল টাইটেল ঘরে তুললো ব্লুজরা। তেরোটি শিরোপা নিয়ে লিগে সবচেয়ে বেশি ট্রফি জেতার রেকর্ডে চেলসির ওপরে কেবল ম্যানচেস্টার ইউনাইটেড।

২০১৪-১৫ মৌসুমে শিরোপা জেতা দলটি হোসে মরিনিয়োর অধীনেই রেলিগেশনের শঙ্কায় পড়েছিল গত মৌসুমে। মরিনিয়োকে বিদায় করার পর, রেলিগেশন এড়ালেও, গত মৌসুম শেষে দশম স্থানে ছিল চেলসি। সেই ক্লাবটিকেই আবারো সাফল্যের জোয়ারে ভাসালেন ইতালিয়ান কোচ অ্যান্তোনিও কন্তে। পুরো মৌসুমে দাপট দেখিয়ে খেলেছে চেলসি।

ওয়েস্টব্রমের বিপক্ষে অবশ্য সহজে জয় আসেনি। শিরোপার উল্লাস পরের ম্যাচে করতে হবে এমনটা যখন মনে হচ্ছিল, তখন মিশি বাতশুয়াঈর শেষ মূহুর্তের গোলে জয় ছিনিয়ে নেয় ব্লুজরা।

আর চতুর্থ ইতালিয়ান হিসেবে ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা জয়ের স্বাদ পান অ্যান্তোনিও কন্তে। ৩৬ ম্যাচে ৮৭ পয়েন্ট চ্যাম্পিয়ন চেলসির। লিগের শেষ দুটি ম্যাচে ব্লুজদের প্রতিপক্ষ ওয়াটফোর্ড ও সান্ডারল্যান্ড।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ