আবারো ফিক্সিং বিতর্কে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ— চলতি মৌসুমে ম্যাচ পাতানোর অভিযোগে গুজরাট লায়ন্সের দুই ক্রিকেটারকে জিজ্ঞাসাবাদ করতে পারে কানপুর পুলিশ। এমনটাই জানিয়েছে টাইমস অফ ইন্ডিয়া।
বৃহস্পতিবার কানপুরের একটি হোটেল থেকে স্পট ফিক্সিংয়ের অভিযোগে তিন ব্যক্তিকে আটক করে পুলিশ। এদের মধ্যে একজনের দাবি, গুজরাট লায়ন্সের দুই ক্রিকেটারের সঙ্গে সামাজিক মাধ্যম-হোয়াটসঅ্যাপে তার যোগাযোগ ছিল। ঘটনার মূল তদন্তকারী এসপি আনুরাগ আরিয়া জানিয়েছেন, আটককৃতদের রিমান্ডে নেয়ার পর জড়িত খেলোয়াড়েরর নাম বেরিয়ে আসলে ঐ ক্রিকেটারদেরও জিজ্ঞাসাবাদ করা হবে।
এদিকে, শুক্রবার আরেক অভিযুক্তর বাড়িতে অভিযান চালিয়ে ২৫টি মোবাইল ফোন, ৩টি ল্যাপটপ, অসংখ্য রেজিস্টার ও ডায়েরী পেলেও, ওই ব্যক্তিকে আটক করতে পারেনি পুলিশ।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: