চতুর্থ ইসলামিক সলিডারিটি গেমসে থেকে আরেকটি সুখবর পেয়েছে বাংলাদেশ। আজারবাইজানের বাকুতে গেমসের দ্বিতীয় দিনে ১০ মিটার এয়ার রাইফেলে মিশ্র দলগত ইভেন্টে স্বর্ণ জিতেছেন আবদুল্লা হেল বাকি ও সৈয়দা আতকিয়া হাসান দিশা জুটি।
বাকি ও দিশা ৫ দশমিক ১ পয়েন্টের ব্যাবধানে ইরানের খেদমতি নাজমেহ ও নুরজিয়ান পো্রিয়া জুটিকে হারিয়ে স্বর্ণ জিতেছেন। এটি শ্যুটিংয়ের নতুন ইভেন্ট। এ বছরের শুরুতে দিল্লীতে শ্যুটিং বিশ্বকাপে পরীক্ষামূলকভাবে এই ইভেন্টটি চালু করা হয়।
আর এই নতুন ইভেন্টেই বাংলাদেশের জুটি পেল স্বর্ণ। গেমসের প্রথম দিনেও পদক পেয়েছিল বাংলাদেশ। অল্পের জন্য সোনার পদক হাতছাড়া করে পুরুষদের ১০ মিটার এয়ার রাইফেলে রুপা জিতেন রাব্বি হাসান।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: