খেলা

ক্যারিবীয়দের মাটিতে টেস্ট সিরিজ জিতলো পাকিস্তান

পাকিস্তান
পাকিস্তান

চরম নাটকীতায় শেষ হলো ডোমেনিকা টেস্ট— ওয়েস্ট ইন্ডিজকে ১০১ রানে হারিয়ে প্রথমবারের মতো ক্যারিবীয়দের মাটিতে টেস্ট সিরিজ জিতলো পাকিস্তান। সফরকারীদের দেওয়া ৩০৪ রানের টার্গেটে ১০১ রানে থামে স্বাগতিকদের ইনিংস।

এ টেস্টের মধ্যদিয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেন পাকিস্তানের দুই লিজেন্ড মিসবাহ উল হক এবং ইউনিস খান।

এক উইকেটে ৭ রান নিয়ে টেস্টের পঞ্চম ও শেষদিনে ব্যাট করতে নামে ওয়েস্ট ইন্ডিজ। কিন্তু উইকেটে বেশিক্ষণ থিতু হতে পারেননি ক্যারিবীয় ব্যাটসম্যানরা। স্কোর বোর্ডে ৮৬ রান তুলতেই আরো পাঁচ উইকেটে হারায় স্বাগতিকরা।

তবে চেজের অপরাজিত ১০১ রানের ইনিংস আশার আলো দেখালেও অপরপ্রান্তে ব্যাটসম্যানদের দ্রুত বিদায়ে মাত্র ২০২ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজরা।

ফলে ১০১ রান ম্যাচ জয়ের পাশাপাশি তিন ম্যাচ সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। সিরিজ সেরা হয়েছেন ইয়াশির শাহ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ