বেতন-ভাতা নিয়ে বোর্ডের সঙ্গে অস্ট্রেলিয়ার ক্রিকেটারদের বিরোধ না মিটলে অনিশ্চয়তার মুখে পড়তে পারে অ্যাশেজ সিরিজ। বিষয়টি সুরাহা না হলে খেলোয়াড়রা অ্যাশেজ বয়কটও করতে পারে। এমনটাই জানিয়েছেন অস্ট্রেলিয়ার সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নার।
মার্চে নারী ও পুরুষ ক্রিকেটারদের বেতন বাড়ানোর প্রস্তাব দেয় ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তবে বিনিময়ে বোর্ডের রাজস্বের ভাগ থেকে খেলোয়াড়দের বাদ দেয়ার কথা তোলে বোর্ড। ক্রিকেটাররা এ প্রস্তাবনা প্রত্যাখ্যান করলে, ৩০ জুনের পর খেলোয়াড়দের বেতন না দেয়ার ঘোষণা দেয় সিএ।
সম্প্রতি এক সাক্ষাতকারে ডেভিড ওয়ার্নার বলেন, বাড়াবাড়ি পর্যায়ে চলে গেলে অ্যাশেজের জন্য বোর্ডের কাছে কোনো দল না-ও থাকতে পারে।
আসছে নভেম্বরে ইংল্যান্ডের বিপক্ষে ঘরের মাটিতে অ্যাশেজ সিরিজ খেলার কথা অজিদের।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: