খেলা

স্প্যানিশ লিগের শীর্ষে রিয়াল মাদ্রিদ

রিয়াল মাদ্রিদ
রিয়াল মাদ্রিদ

বার্সেলোনাকে পেছনে ফেলে আবারো স্প্যানিশ লিগের শীর্ষে উঠলো রিয়াল মাদ্রিদ। ক্রিশ্চিয়ানো রোনালদোর জোড়া গোলে সেল্টা ভিগোকে ৪-১ গোলে হারিয়েছে জিদানের দল। এ জয়ে ৩৭ ম্যাচে ৯০ পয়েন্ট নিয়ে সবার ওপরে রিয়াল মাদ্রিদ। সমান ম্যাচে তিন পয়েন্ট কম নিয়ে দুইয়ে বার্সেলোনা।

দুটি গোল করে ওয়েস্টহ্যামের জিমি গ্রীভসের ৪৬ বছরের পুরনো রেকর্ড ভেঙেছেন রোনালদো। রিয়ালের হয়ে ৩৬৭তম গোল করে ইউরোপের সেরা পাঁচ লিগে করা ইংলিশ স্ট্রাইকার গ্রীভসের ১৯৭১ সালের রেকর্ডটি টপকে গেছেন পর্তুগিজ সুপারস্টার। ইয়াগো আসপাস দ্বিতীয় হলুদ কার্ড পেলে দশজনের সেল্টা ভিগোর জালে বল জড়ান করিম বেনজিমা ও ঠনি ক্রুস।

মাঝে গুইদেত্তি একটি গোল শোধ করলেও, মাদ্রিদের শীর্ষ ক্লাবটিকে রুখতে পারেনি সেল্টা ভিগো। ৪-১ গোলে জিতে রিয়াল। ফেব্রুয়ারিতে বাজে আবহাওয়ার কারণে লা লিগার এ ম্যাচটি পিছিয়ে গেছিল।

রিয়ালের এ জয়ে শিরোপার আশা ফিঁকে হয়ে গেল বার্সেলোনার। টাইটেল জিততে হলে লিগের শেষ ম্যাচে জয়ের পাশাপাশি, রিয়ালের হারের জন্য প্রার্থনা করতে হবে কাতালানদের।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ