পরিবর্তন করতে হবে রিও অলিম্পিকের কিছু পদক— ক্ষয় হয়ে যাওয়ায় বিজয়ীদের কাছ থেকে পদকগুলো ফিরিয়ে নিয়ে তা পাল্টে দেয়া হবে বলে জানিয়েছে গেমস কর্তৃপক্ষ।
পদকজয়ীরা বিশ্বের বিভিন্ন দেশের তাই এক এক দেশের তাপমাত্রা এক এক রকম। তাই অনেকেরই অলিম্পিক পদকের ওপরের প্রলেপ নষ্ট হয়ে গেছে।
৬% থেকে ৭% মেডেলের এ সমস্যা দেখা দিয়েছে বলে এএফপিকে জানিয়েছেন গেমসের কমিউনিকেশন অফিসার মারিও অ্যান্ড্রাডা।
রিও অলিম্পিকে প্রায় দুই হাজার একুশটি পদক দেয়া হয়েছে। এর মধ্যে রূপার পদকগুলোর ৩০% রিসাইকেলড ম্যাটেরিয়াল দিয়ে তৈরি হওয়ায় সমস্যা দেখা দিয়েছে।
ব্রাজিলের যে কারখানায় পদকগুলো তৈরি হয়েছিল সেখানেই মেডেল নতুন করে বানাতে দেয়া হয়েছে।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: