পাঁচ বছর পর শিরোপা ঘরে তুললো রিয়াল মাদ্রিদ। মালাগাকে ৫-১ গোলে বিধ্বস্ত করে ২০১২ সালের পর স্প্যানিশ লিগ টাইটেল নিজেদের করে নিলো লসব্লাঙ্কোসরা। তবে এইবারের সঙ্গে দুই গোলের ব্যবধানে পিছিয়ে পরেও, লিওনেল মেসির জোড়া গোলে মৌসুমটা জয় দিয়ে শেষ করলো বার্সেলোনা।
৩৮ ম্যাচে ৯৩ পয়েন্ট নিয়ে শীর্ষে জিনেদিন জিদানের দল আর তিন পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় লুইস এনরিকের শিষ্যরা।
মালাগার মাঠে ম্যাচের দুই মিনিটে ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলে এগিয়ে যায় রিয়াল।ম্যাচের ৫৫ মিনিটে ফরাসি স্ট্রাইকার করিম বেনজেমার গোলে ব্যবধান দ্বিগুণের পাশাপাশি ৩৩তম লিগ শিরোপা হাতে নিয়ে বিজয় উৎসব করে জিনেদিন জিদান শিষ্যরা।
রিয়ালের উল্লাসের বিপরিতে, ন্যু ক্যাম্পে এইবারের বিপক্ষে ২-০ গোলে পিছিয়ে পরে জায়ান্ট বার্সেলোনা।তবে ৬৩ মিনিটে মালাগার মিডফিল্ডার ডেভিডের আত্মঘাতি গোলে খেলায় ফেরে কাতালানরা। ৭০ মিনিটে পেনাল্টি কাজে লাগাতে পারেন নি মেসি। তিন মিনিট পরে লুইস সোয়ারেজ সমতায় ফেরান দলকে। ৭৫ মিনিটে পেনাল্টি সুযোগ কাজে লাগান মেসি।
চরম নাটকীয়তায় পূর্ণ ম্যাচটি মেসির দ্বিতীয় গোলে শেষ পর্যন্ত ৪-২ ব্যবধানে জিতে নেয়ে বার্সা। তবে রিয়াল মাদ্রিদের চেয়ে ৩ পয়েন্ট কম থাকায় রার্নাস আপ হিসেবে মৌসুম শেষ করলো লুইস এনরিকের দল।