প্রায় বছরখানেক কোর্টের বাইরে থাকার পর এবারের উইম্বলডন দিয়ে খেলায় ফিরতে চান ভিক্টোরিয়া আজারেঙ্কা। ছেলের জন্ম উপলক্ষে এতদিন বিশ্রামে ছিলেন ২৭ বছর বয়সী এই বেলারুশিয়ান।
২০১৬ সালের মে মাসে ফ্রেঞ্চ ওপেনের প্রথম রাউন্ডের মাঝপথেই সরে দাঁড়ান আজারেঙ্কা। ডিসেম্বরে মা হন তিনি। ছেলে লিওকে সময় দিতে এতদিন টেনিস থেকে দূরে ছিলেন দুবারের অস্ট্রেলিয়ান ওপেন জয়ী।
সাংবাদিকদের আজারেঙ্কা মজা করে বলেছেন, তার ছেলে লন্ডন ও উইম্বলডন দেখতে চায়। জুলাইয়ে ব্যাংক অফ ওয়েস্ট ক্লাসিক দিয়ে খেলায় ফেরার পরিকল্পনা থাকলেও, শেষ পর্যন্ত উইম্বলডনের প্রস্তুতিতে ঘাসের কোর্টেই প্রত্যাবর্তনের সিদ্ধান্ত নিয়েছেন তিনি।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: