এবার প্রথম শ্রেণীর ক্রিকেট থেকে অবসর নিতে যাচ্ছেন শ্রীলঙ্কার সাবেক অধিনায়ক কুমার সাঙ্গাকারা। এ মৌসুম শেষ হলেই ফার্স্ট ক্লাস ক্রিকেটকে বিদায় জানাবেন বলে জানিয়েছেন তিনি।
গত মৌসুমে প্রথম শ্রেণীর ক্রিকেটে এক হাজারের বেশি রান করেছেন সাঙ্গাকারা। তবে বয়স চল্লিশের কোটা ছুঁতে যাচ্ছে শিগগিরই। তাই ক্যারিয়ারের ইতি টানার কথা ভাবছেন সাঙ্গা। সবশেষ আন্তর্জাতিক টি-টোয়েন্টি খেলেছিলেন ২০১৪ সালে।
২০১৫ সালে বিদায় জানান ওয়ানডে ও টেস্ট ক্রিকেটকে। তবে প্রথম শ্রেণীর ক্রিকেট ও টি-টোয়েন্টি লিগে খেলা চালিয়ে গেছেন এতদিন। টি-টোয়েন্টি লিগগুলোতে চুক্তিবদ্ধ থাকায় ২০১৮ সাল পর্যন্ত সাঙ্গাকারার ব্যাটিং দেখার সুযোগ পাবেন ভক্তরা। তবে এরপর ক্রিকেটের মাঠ মাতাতে আর নামবেন না এ লঙ্কান গ্রেট।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: