তিন জাতির সিরিজে নিউজিল্যান্ড ম্যাচকে সামনে রেখে কঠোর অনুশীলন করছে বাংলাদেশ ক্রিকেট দল। শেষ ম্যাচ জিতে চ্যাম্পিয়ন্স ট্রফির প্রস্তুতি সারতে চায় টাইগাররা।
এদিকে, আইপিএলের পাট চুকিয়ে কালকের ম্যাচটি খেলার কথা ম্যাট হেনরি ও কোরি অ্যান্ডারসনের। বুধবার বাংলাদেশ সময় বিকেল পৌনে ৪টায় শুরু হবে খেলা।
নিজেদের প্রথম ম্যাচে বৃষ্টির কারণে মাশরাফি বাহিনীকে পয়েন্ট ভাগাভাগি করতে হয় স্বাগতিক আয়ারল্যান্ডের সঙ্গে। পরের ম্যাচে নিউজিল্যান্ডের কাছে ৪ উইকেটে হেরে ব্যাকফুটে চলে যায় টাইগাররা। ৩য় ম্যাচে আয়ারল্যান্ডের বিপক্ষে ৮ উইকেটের বড় জয় পায় লাল সবুজরা।
তবে নিউজিল্যান্ড-আয়ারল্যান্ড ম্যাচে স্বাগতিকদের বিপক্ষে ১৯০ রানে জয় তুলে নেয় কিউইরা। ফলে টাইগারদের সিরিজ জয়ের স্বপ্ন ফিঁকে হয়ে যায়। তাই বুধবারের বাংলাদেশ-নিউজিল্যান্ডের ম্যাচটি নিয়ম রক্ষার।
দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: