সুইডেনের স্টোকহোমে ইউরোপা লিগের ফাইনালে শিরোপার জন্য লড়বে আয়াক্স ও ম্যানচেস্টার ইউনাইটেড (ম্যানইউ)। ট্রফি জিতে চ্যাম্পিয়ন্স লিগের টিকেট কাটতে চাইবে দুদল। রাত পৌনে ১টায় শুরু হবে খেলা।
যুক্তরাজ্যের ম্যানচেস্টারে পপ কনসার্টে হামলায় নিহতদের শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নিরবতা পালনের পর শুরু হবে ম্যাচ।
ম্যানচেস্টার এরিনায় নিহতদের স্মরণে আর্মব্যান্ড পড়ে মাঠে নামবে ম্যানইউ। শহরের সবচেয়ে পুরনো ফুটবল ক্লাবটির সামনে প্রথমবারের মতো ইউরোপা লিগ জেতার সুবর্ণ সুযোগ। জিতলে মিলবে আগামী মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলার সুযোগ। আর হারলে রাজস্বের ৫০ মিলিয়ন ইউরো ক্ষতি হবে রেড ডেভিলদের।
এদিকে, ১৯৯৬ সালের পর ইউরোপা লিগের ফাইনাল খেলেনি আয়াক্স আমস্টারডাম। তবে আয়াক্সের তরুণ দলটি নিজেদের সেরা খেলাটা খেলতে পারলে হোসে মরিনিয়োর ইউনাইটেডকে হারানো সম্ভব বলে বিশ্বাস ক্লাবটির কোচ পিটার বজের।