খেলা

ত্রিদেশীয় সিরিজ: নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ

তামিম ইকবাল
তামিম ইকবাল

বিদেশে মাটিতে প্রথমবারের মতো নিউজিল্যান্ডকে হারালো বাংলাদেশ। ডাবলিনে ত্রিদেশীয় সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটে জিতেছে টাইগাররা। কিউইদের দেওয়া ২৭১ রানের টার্গেটে ব্যাট করতে নেমে তামিম-সাব্বিরের দায়িত্বশীল জুটি আর শেষদিকে মুশফিক-মাহমুদুল্লাহ'র ঝড়ো ব্যাটিংয়ে সহজ জয় তুলে নেয় লাল-সবুজের দল। এর মধ্য দিয়ে আইসিসি ওয়ানডে র্যা ঙ্কিংয়ে ছয়ে উঠেছে বাংলাদেশ।

ত্রিদেশীয় সিরিজের চ্যাম্পিয়ন নির্ধারণ হয়ে গেছে আগেই। তারপরও এই ম্যাচটি গুরুত্বপূর্ণ ছিলো বাংলাদেশের জন্য। কেননা নিউজিল্যান্ডকে হারাতে পারলে আইসিসি ওয়ানডে র্যা ঙ্কিংয়ের ছয় নম্বরে ওঠার হাতছানি টাইগারদের।

ডাবলিনে, টস হেরে ব্যাট করতে নেমে প্রথম ওভারেই ওপেনার টম লাথামের ক্যাচ ফেলেন নাসির হোসেন। আরেক ওপেনার লুক রঙ্কি দ্রুত ফিরে গেলেও নিল ব্রুমের সঙ্গে ১৩৩ রানের জুটি গড়েন লাথাম। ফিফটি তুলে নেন দুজনেই।

পরে অবশ্য ব্রুম ও লাথাম দুজনকেই সাজঘরের পথ দেখান নাসির। ব্রুম ৬৩ ও লাথাম করেন ৮৪ রান।

ব্রুম আর লাথামরা যেভাবে শুরু করেছিলেন, তাতে মনে হচ্ছিলো দলীয় স্কোর ৩০০ পার করবে নিউজিল্যান্ড। তবে, এই দুইয়ের বিদায়ের পর কিউইদের রানের লাগাম টেনে ধরে বাংলাদেশ। অ্যান্ডারসন ও মিচেল স্যান্টনারের উইকেট নেন সাকিব আল হাসান। আর মাশরাফির শিকার হন জিমি নিশাম ও কলিন মুনরো।

শেষদিকে রস টেইলরের অপরাজিত ৬০ রানে ভর করে নির্ধারিত ওভারে ৮ উইকেটে ২৭০ রান করে ব্ল্যাক ক্যাপরা।

জবাব দিতে নেমে, দারুন শুরু করে বাংলাদেশও। কোনো রান না করেই সৌম্য সরকার সাজঘরে ফিরলেও কিউই বোলারদের ওপর চড়াও হন তামিম ইকবাল ও সাব্বির রহমান।

তামিম ইকবাল ক্যারিয়ারের ৩৬ তম এবং সাব্বির রহমান তুলে নেন ক্যারিয়ারের পঞ্চম অর্ধশতক।

ব্যক্তিগত ৬৫ রানে তামিম মিচেল স্যান্টনারের প্রথম শিকারে পরিণত হওয়ার কিছুক্ষণ পর বিদায় নেন সাব্বির রহমানও।

ক্রীজে থিতু হতে পারেননি মোসাদ্দেক হোসেন। ১০ রান করে পাটেলের বলে লেগ বিফোর হন তিনি। সুবিধা করতে পারেননি সাকিব আল হাসানও।

এরপর জুটি গড়েন মুশফিকুর রহিম ও মাহমুদুল্লাহ। এ দুই অভিজ্ঞ ব্যাটসম্যান বাংলাদেশকে জয়ের লক্ষ্যে এগিয়ে নিতে থাকেন।

দেশের মাটিতে এর আগেও হারালেও, এবারই প্রথম নিউজিল্যান্ডকে বিদেশের মাটিতে পরাস্ত করলো টাইগাররা। এর মধ্য দিয়ে আইসিসি ওয়ানডে র্যা ঙ্কিংয়ে শ্রীলঙ্কাকে হটিয়ে ছয় নম্বরে উঠে গেলো বাংলাদেশ।

দেশটিভি/এএ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

স্ত্রীর করা মামলায় জামিন পেলেন ক্রিকেটার আল আমিন

সিপিএলে ঝড়ো ফিফটিতে দল জিতিয়ে ম্যাচসেরা সাকিব

বাংলাদেশের তিন ম্যাচ আজ

ক্রীড়াঙ্গনে সাফল্যের এক সপ্তাহ

কৃষ্ণাদের চুরি হওয়া অর্থ ফেরত দেবে বাফুফে

শিরোপা নিয়ে দেশে ফিরলেন সাফ চ্যাম্পিয়ন মেয়েরা

ছাদখোলা বাসে রাজধানীজুড়ে হবে বিজয় মিছিল

সাফের ফাইনালে প্রথমার্ধে দুই গোল বাংলাদেশের

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ